শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ১১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০/২৫ জন। আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের কাছে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এসএমপির ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করেছে। দুই বাসের চালকের মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ