শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আমিন আমিন ধ্বনিতে মুখরিত চরমোনাই ময়দান, লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
চরমোনাই ময়দান থেকে>

বরিশালের কীর্তনখোলা নদীর পারে অবস্থিত ঐতিহাসিক চরমোনাই ময়দানে আজ লাখো লাখো মানুষ নিয়ে পৃথিবীর তৃতীয় বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে এতে প্রায় এক কোটি লোক অংশগ্রহণ করেছেন।

জুমার জামাতের খুতবা প্রদান ও ইমামতি করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

চরমোনাইতে বৎসরে দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফাল্গুনের মাহফিলটি ব্যাপক পরিসরে হয়ে থাকে। এবারের এই ফাল্গুনের মাহফিল ৫টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। যার আয়তন হচ্ছে ৩০০ একর প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে। সরেজমিনে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি লোক সমাগম হওয়ায় লোকে লোকারণ্য চরমোনাই ময়দান। জানা গেছে, আগত মুসল্লিগণ জায়গা না পেয়ে আশেপাশে বাড়ির আঙ্গিনায় ও জঙ্গল ঝোপঝাড়ে তাবু গেড়ে অবস্থান নিচ্ছেন।

প্রসঙ্গত, বুধবার ২৪ ফেব্রুয়ারি বাদ জোহর বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে। মাহফিল চলবে আগামী ২৭ তারিখ বাদ ফজর পর্যন্ত। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরী মুনাজাতের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বাদ ফজর শেষ হবে এ মাহফিল।

ব্যাপক লোক সমাগমের পাশাপাশি রেকর্ড সংখ্যক উলামায়ে কেরামের উপস্থিতি ছিলো এবারের মাহফিলে। মাহফিলে হেফাজতের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী, মুফতী আমিনী রহ. এর সাহেবজাদা মাওলানা আবুল হাসনাত আমিনী সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরাম, মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস ও উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ