শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে স্কুল-কলেজ খোলার আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তালা ভেঙে হলে ঢুকেও পড়েছে- এ বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, আলোচনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা তা যাচাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। এর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি অন্তঃমন্ত্রণালয় কমিটি হবে। কমিটি আগামী ৫/৬ দিনের মধ্যে বৈঠক করবে।

সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক ও কর্মচারীর টিকা নেয়া নিশ্চিত করতে বলেছেন। এটাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশসহ অন্যান্য বিষয়ে অন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ