শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক করতে চান আমেরিকান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন গত ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন রাষ্ট্রদূত কর্তৃক প্রেসিডেন্ট বরাবর সরাসরি পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন হতে বিরত থাকছে। প্রেসিডেন্ট কর্তৃক পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ