মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ফারাবি’কে আইনি সহায়তা দেবে ইসলামী যুব আন্দোলনের এম হাছিবুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবিকে আইনি সহায়তা দেয়ার প্রতিস্তুতি দিয়েছেন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এম হাছিবুল ইসলাম। পাশাপাশি এ ক্ষেত্রে তিনি সবার সার্বিক সহযোগীতা কামনা।

গতকাল এ বিষয়ে তিনি তার নিজস্ব ফেসবুক একাউন্টের এক পোস্টে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ফারাবিকে আইনি সহায়তা দিতে চাই সকলের কাছে অর্থনৈতিক সহ সার্বিক সহযোগীতা কামনা করছি।

তিনি বলেন, অভিজিৎ হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড হয়েছে এবং আসামি শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলার রায়ে ফারাবীর যাবজ্জীবন হল তার কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আদালত পাঁচ আসামিকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সালের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, এই ধারাতে ফারাবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এই ধারায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে রায়ে বলা হয়েছে, আসামি শফিউর রহমান ফারাবী অত্র মামলায় কোনো দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। আসামি আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান সিয়াম এবং মোজাম্মেল হুসাইন সায়মন তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি শফিউর রহমান ফারাবীর নাম উল্লেখ করেননি।

তিনি আরো জানান, অভিজিৎ রায়কে অনুসরণ কিংবা বইমেলায় রেকি করাসহ কোনো অভিযোগই শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে নেই। কাজেই দেখা যাচ্ছে যে, আসামি শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬(২)(অ) ধারার অভিযোগ প্রমাণিত হয়নি। তাই ফারাবীকে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ