শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশাল মূল্যছাড়ে 'মুসলিম উম্মাহর ইতিহাস' বইয়ের প্রি অর্ডার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) খন্ডের প্রি অর্ডার শুরু হল রকমারি ডটকমে। বিশাল কলেবরের গ্রন্থটি বাজারে আনছে মাকতাবাতুল ইত্তিহাদ। প্রি অর্ডার উপলক্ষে  ৩৪০০ টাকা মুদ্রিত মূল্যের ইহিতাসের এই গ্রন্থটি পাচ্ছেন মাত্র ১৪০০ টাকায়। প্রি-অর্ডার চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত, ডেলিভারি শুরু হবে ১ মার্চ থেকে।

বইটি সম্পর্কে ইত্তিহাদের প্রকাশক ও কর্নধার মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, “মাওলানা মুহাম্মদ ইসমাইল রেহান পাকিস্তানের প্রখ্যাত একজন ইতিহাসবিদ। ইসলামের ইতিহাস বিষয়ে কয়েক যুগ ধরে তিনি কাজ করে চলেছেন অবিরাম। বর্তমানে জামিয়াতুর রশিদ করাচির ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল স্টাডিজ বিভাগে অধ্যাপনা করছেন। ইতিহাসের বিভিন্ন অংশ নিয়ে তার বেশকিছু বই প্রকাশিত হয়েছে। বইগুলো বেশ জনপ্রিয় ও সমাদৃত হয়েছে বোদ্ধামহলে।”

তিনি বলেন, “মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই দালিলিক গ্রন্থ। ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান।”

অর্ডার করতে লিংকে প্রবেশ করুন- https://cutt.ly/cleA9kO

“মনোরম-স্নিগ্ধ ভাষায় গ্রন্থটির পাতায়-পাতায় প্রাণবন্ত হয়ে আছে মুসলিম উম্মাহর কল্লোলিত বিচিত্র সময়। অল্পদিনের ভেতর পুরো উপমহাদেশে গ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে বিভিন্ন ভাষায় শুরু হয়েছে এর অনুবাদের কাজ। মূল বইটি ছয় খন্ডে সম্পন্ন হবে। ইতিমধ্যে বইটির চার খন্ড প্রকাশিত হয়েছে ( পৃষ্ঠা সংখ্যা ৩৮১৬ বড় সাইজ)। আমরা চার খন্ডের বাংলা অনুবাদ ১৫ খন্ডে সম্পন্ন করব যার পৃষ্ঠা সংখ্যা ৬৫০০। বাংলা অনুবাদিত ১৫ খন্ডের প্রথম ছয় খন্ড ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে। বাকি খন্ডগুলো মার্চে প্রকাশিত হবে ইনশাআলà§