মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাদিসের দরসে ব্যবহৃত ১৫০ টাকার গ্লাস বিক্রি হলো ৪২৫০ টাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাজধানী ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জ সাইনবোর্ডের জামিয়া আশরাফিয়া মাদরাসায় সম্প্রতি এ শিক্ষাবর্ষের সমাপন হলো। সাধারণত কওমি মাদরাসার দারুল হাদিস বিভাগের শিক্ষাবর্ষ শেষ হলে পুরো বছরের ব্যবহৃত জিনিসগুলো নিজেদের মধ্যেই বিক্রি করা হয়। এক্ষেত্রে অতি চাহিদার জিনিসগুলো বিক্রি হয় নিলামে। প্রতিযোগিতা হয় স্মৃতি ধরে রাখার। এরই ধারাবাহিকতায় আশরাফিয়া মাদরাসার শিক্ষাবর্ষ শেষ হলে দরসের অনেককিছুই নিজেদের মধ্যে বিক্রি করা হয়। কিন্তু হাদিসের দরসে যে গ্লাস দিয়ে পানি খেয়েছেন মোহাদ্দিস ও শাইখুল হাদিসগণ, তা নিতে ক্লাসের সবার মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। সেই চাহিদা থেকে এটি উঠানো হয় নিলামে।

শায়েখে আশরাফিয়া, খলিফায়ে হাফিজ্জী, মুফতী আব্দুল বারীসহ হাদিসের অন্যান্য উস্তাদদের বরকত নিতে দাওরায়ে হাদিসের এ গ্লাস নিলামে বিক্রি হয় ৪২৫০ টাকা। আশরাফিয়ার দারুল হাদিসের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষাবর্ষের শুরুতে এ গ্লাস কেনা হয়েছিল মাত্র  ১৫০ টাকায়।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকা সাইনবোর্ড নারায়ণগঞ্জ লিংরোড শান্তিধারা এলাকায় প্রতিষ্ঠিত হয় জামিয়া আশরাফিয়া। ২০০৫ সালে দাওরায়ে হাদিস, ২০১১ সালে গবেষণামূলক উচ্চতর ইফতা বিভাগ ও আদব বিভাগ খোলা হয়।

অল্প সময়ে প্রতিষ্ঠানটি আলেম-ওলামা, ইসলামী শিক্ষা অনুরাগীদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করে। আদর্শ জাতি গঠনে বিশেষ অবদান রেখে আসছে মাদরাসাটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ