বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আগামীকাল বাহাদুরপুর মাদরাসার মাহফিল: সফলতার আহ্বান সপ্তম পুরুষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরের হাজী শরীয়ত উল্লাহ রহ.এর দরবারে প্রতিষ্ঠিত বাহাদুরপুর মাদরাসার ৭৬ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে ২০ তারিখ পর্যন্ত।

মাহফিল পরিচালনা করবেন হাজী শরীয়ত উল্লাহ রহ.এর সপ্তম পুরুষ ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বাহাদুরপুর পীর। প্রতিবছর মাহফিলে কয়েক লক্ষাধিক ভক্ত-মুরীদান ও ধর্মপ্রাণ মুসলমান তিন দিন অবস্থান করে আত্মশুদ্ধির দীক্ষা নেয়।

জানা যায়, মাহফিল উপলক্ষে আশপাশের অঞ্চলগুলোতে ‘আল্লাহ আল্লাহ’ জিকিরে মুখরিত হয়ে ওঠে। ফরায়েজীদের জবানে শুধু আল্লাহ আল্লাহ জিকির থাকে না, তাদের চেহারায় থাকে স্বাধীনতার চিহ্নও। বাহাদুরপুর আস্তানা শুধু বর্তমানের বাহাদুরপুর মুরিদদের নয় বরং উপমহাদেশের স্বাধীনতাকামী ফরায়েজীদের আসল আস্তানা।

আগামীকাল অনুষ্ঠিত এ বার্ষিক মাহফিলে ধর্মপ্রাণ তাওহিদি জনতাসহ সব মুসলিম দীনি ভাইদের দাওয়াত করেছেন হাজী শরীয়াত উল্লাহ রহ. এর সপ্তম পুরুষ ও বাহাদুরপুর পীর আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, হাফেজ মাওলানা হানজালা ও হাফেজ মাওলানা তোহা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ