শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দেশে টিকা কর্মসূচির অষ্টম দিনে তারা টিকা গ্রহণ করলেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাই দিয়ে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষসহ সবাই টিকা পাচ্ছেন।

সবাইকে টিকা নিয়ে দেশকে কোভিড মুক্ত করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফা কামাল উদ্দীন টিকা গ্রহণ করেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় টিকা গ্রহণ করেন।

এই হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষসহ ৩ হাজার মানুষকে টিকা দেয়া হয়।

এর আগে একই দিন সকালে জাতির জনক পরিবারের সদস্য ও বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। এরপর তার স্ত্রী মাসুদা কবিরসহ পরিবারের ২৪ জন সদস্য টিকা গ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ