শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপে দেশের ৩৫ জেলার ৫৫ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

তবে এই ধাপে ৫৬টিতে ভোট হওয়ার কথা থাকলেও ফেনীর পরশুরাম পৌরসভায় সকল পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না। ৫৫ পৌরসভার ১৭ লাখের বেশি ভোটার আজ বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি।

এই ধাপে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। আর ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। এরই মধ্যে ২টি পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ