বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড আয়োজিত ‘ইসলামিক অনলাইন সার্টিফিকেট কোর্সে’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর উদ্যোগে ৬ মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ) শীর্ষক কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধনী পর্ব ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার সকাল ১১টায় অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম. শামাউন আলী, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জনাব গোলজারে নবী এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের অ্যাকাডেমিক অ্যাডভাইজার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ফ্যাকাল্টি মেম্বার ড. এম মহব্বত হোসাইন।

স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, সিআইপিএ, সিএসএএ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। প্রধান অতিথি প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিংয়ের বিকাশকে ত্বরান্বিত করতে হলে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন নিবিড় প্রশিক্ষণ। তিনি কোর্সের শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবিলায় নিরবচ্ছিন্ন অধ্যয়ন ও নিবিড় প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান সহকর্মীসহ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এ পর্যন্ত কোর্সের ৩টি ব্যাচে বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ