শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকার প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রোববার মন্ত্রণালয়ে নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা সেটা (খেতাব বাতিলের সুপারিশ) বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে নাকি প্রস্তাব করা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, প্রস্তাব, এটা তো আপনারা দেখেছেনই। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেরও সুপারিশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ