বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আল ইকরাম ইসলামী পাঠাগারের উদ্যোগে ওয়াজ মাহফিল ১৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরীপুরের শিবচরে আল ইকরাম ইসলামী পাঠাগারের উদ্যোগে আগামী ১৫ ফেব্রুয়ারি ৭ম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি রোজ সােমবার বাদ আসর থেকে শিবচর মাদারীপুরের চর কামারকান্দি হাইস্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন, আল ইকরাম ইসলামী পাঠাগারের প্রধান উপদেষ্টা, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম চর কামারকান্দি মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা হারিছ উদ্দিন হাফি., প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সভাপতি, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ।

শিবচর, মাদরীপুরের আল ইকরাম ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করবেন, আল ইকরাম ইসলামী পাঠাগারের উপদেষ্টা, রাজৈর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতী রেজাউল ইসলাম, শিবচর মাদারীপুর শামসুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আকরাম হুসাইন। 

No description available.

আল ইকরাম ইসলামী পাঠাগারের এ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, প্রখ্যাত আলেমে দীন, মুফসসিরে কুরআন, আলহাজ্ব হযরত মাওলানা লিয়াকত আলী, হযরত মাওলানা শাহ আলম তালুকদার, এ ছাড়াও দেশবরেণ্য আরও বহ ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন।

ওয়াজ মাহফিলে সংগীত পরিবেশন করবেন মদিনার মোহনা শিল্পী গোষ্ঠী। মাহফিলে আসার জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন মাহফিলের আয়োজকবৃন্দ। 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ