শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৩ লাখ ৭৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৮২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ৭৭ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৭৭ হাজার ১১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি তিন লাখ আট হাজার ৩১৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৬ হাজার ৭২৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৮০ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪৮৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৭ লাখ ১৬ হাজার ২৯৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৬ হাজার ২৯৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ