শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরব বিচার ব্যবস্থায় পরিবর্তন আনছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসঙ্গতি দূরীকরণ, বিচারের গতি বাড়ানো এবং রাজ্যের বিচার প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ করে তোলার জন্য বিচার ব্যবস্থায় সংস্কার ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার এ উদ্দেশ্যে নতুন এই খসড়া আইন অনুমোদনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এই আইনে চারটি ক্ষেত্রে এই পরিবর্তন আসবে - ব্যক্তিগত পদমর্যাদা বিষয়ক আইন, নাগরিক লেনদেন আইন, দণ্ডবিধি এবং প্রমাণের আইন। এ পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব।

সৌদি আরবের কোনো লিখিত সমন্বিত আইনি পদ্ধতি নেই এখনো। রক্ষণশীল দেশটিকে আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক বিবৃতিতে বলেছেন, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে। এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। আর ন্যায়বিচারের নীতিগুলো অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পারিবারিক আইন, নাগরিক লেনদেন আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন- এই চারটি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে, তবে চূড়ান্ত অনুমোদনের আগে এগুলো মন্ত্রিসভা ও প্রাসঙ্গিক সংস্থাগুলোর পাশাপাশি শুরা কাউন্সিলের কাছেও জমা দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ