বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার মৃধার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে আবুল কালাম আজাদের সমর্থক সবুজকে মারধর করে মুক্তার মৃধার সমর্থক রনজুর লোকজন। বুধবার সকালে আহত সবুজকে হাসপাতালে নিতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হয় কমপক্ষে পাঁচ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ওই গ্রামের আবুল কালাম আজাদ, হিরাজুল ইসলাম, মুক্তার, লাইফ, লাইস, আতিয়ার রহমান, রেজাউল ইসলামের বাড়িসহ আরও কয়েকজনের বাড়িঘর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি জানান, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সময়ে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ