শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

টিকা নেয়ার পর বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা নিয়ে বিএনপি সংশয় প্রকাশ করলেও সেই টিকা নিয়েছেন নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন তিনি।

টিকা নেওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, টিকা গ্রহণ শেষে সুপ্রিম কোর্টে ফিরে এসে নিয়মিত কাজ করে যাচ্ছি। ইনজেকশনের স্থানে সামান্য একটু ব্যথা ছাড়া আপাতত আর কোনো সমস্যা অনুভব করছি না।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভারতের ভ্যাকসিনে তাদের আস্থা নেই বলে মন্তব্য করেছিলেন৷ পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন দেওয়ার নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ