শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সারাদেশে জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ করছে দলটির নেতা কর্মীরা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সমাবেশে আরো বক্তব্য রাখেন দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এসময় বক্তারা দেশে আইনের শাসন নেই দাবি করে খালেদা জিয়াকে মুক্ত করে দেয়ার আহ্বান জানান।

বিএনপি নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকারের শাসনে অতিষ্ট জনগণ। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের তৈরি হওয়ারও আহ্বান জানান নেতারা।

উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে যান। এরপর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায়ও তার সাজা হয়। দুই মামলায় ১৭ বছরের সাজাও হয়েছে তার।

করোনাভাইরাস মহামারীকালে গত বছরের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয়। তারপর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ