শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

কওমি মাদরাসার জন্য বেফাককর্তৃক কোনাে অডিট কোম্পানী বাধ্যতামূলক করা হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার জন্য শিক্ষাবোর্ড বেফাককর্তৃক কোনাে অডিট কোম্পানী বাধ্যতামূলক করা হয়নি বলে জানিয়েছে বোর্ডটি।

আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আপনার মাদরাসার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ অডিট করানাের ক্ষেত্রে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক কোনাে অডিট কোম্পানী বাধ্যতামূলক করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত সময়ে আতা খান এন্ড কোং এবং মােহাম্মদ আতা করিম এন্ড কোং কর্তৃক মাদরাসায় প্রেরিত চিঠি নিয়ে বিভ্রান্ত না হয়ে সরকার অনুমােদিত যেকোনাে অডিট কোম্পানী দ্বারা অডিট করাতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ