রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ছুটির তালিকায় সাংবাদিকদের রাখার দাবি ডিআরইউর ৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ 

অনুমতি না পেয়ে নওগাঁয় বন্ধ হলো মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ জেলা সাপাহার উপজেলা গোয়ালা ইউনিয়নে অবস্থিত আলিনগর করন্জবাড়ী মাজহারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা। দীর্ঘ ৫৩বছর ধরে ফেব্রুয়ারিতে বাৎসরিক মাহফিল করে মুসলিম হৃদয়ে ইসলামের আলোর সন্ধান দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটি। প্রতি বছরই মাহফিল অংশগ্রহন করেন দেশের শীর্ষ উলামা -মশায়েখগণ।

এরই ধারাবাহিকতায় ৬ও ৭ফেব্রয়ারী মাহফিল সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রশাসন থেকে বাধা দেওয়াই মাহফিল স্থগিত করলো মাদরাসা কমিটি সভাপতি জানাব মোঃ রোকনুজ্জামান( রতন) সেক্রেটারি জনাব মোঃ নজরুল মাষ্টারসহ কমিটিবৃন্দ।

জানা যায়, প্রশাসন থেকে অনুমতি নিতে গেলে ‘চতুর্দিকে করোনা ভাইরাসের ছড়াছড়িতে সরকারিভাবে জনসভা মাহফিলসহ সব জনসমাগম বন্ধের ঘোষণা করা হয়েছে’ বলে জানান উপজেলা চেয়ারম্যান জনাব শাহজাহান মন্ডল। তবে পরে মাহফিলের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি নিশ্চিত হতে মাদরাসার মুহতামিম শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ার ইসলামকে জানান, এতিমখানায় টাকা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে মাহফিলের ক্ষতিপূরণ নয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ