বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে নতুন হজনীতি, ২০৩০ সাল পর্যন্ত করা যাবে নিবন্ধন ইসলাম গ্রহণের গল্প জানালেন অস্ট্রেলিয়ার ফুটবলার বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি

প্রতিবেশীর কবর খুঁড়তে গিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।

আজ বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আব্দুল হালিম জানান, মঙ্গলবার নান্দাইল সদরে বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান। বুধবার সকালে পারিবারিক গোরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান।

এসময় মাটিতে কোদালের কোপ দিয়েই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ