বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে নতুন হজনীতি, ২০৩০ সাল পর্যন্ত করা যাবে নিবন্ধন ইসলাম গ্রহণের গল্প জানালেন অস্ট্রেলিয়ার ফুটবলার বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি

অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের শেষের দিকে বিশ্ববিখ্যাত কর্পোরেট জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পথ থেকে পদত্যাগ করবেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

এদিকে বেজোসের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্ডি জেসি, বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা খুব কঠিন। এই দায়িত্ব ছাড়ার ফলে তিনি নিজের নতুন দায়িত্বের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবো। ডে-১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের জায়গাগুলোর জন্য সময় ও শক্তি পাবো।

উল্লেখ্য, প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। ওই সময়ে সাধারণ অনলাইন বই বিক্রেতা হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠান। পুরো বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা এখন ১৩ লাখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ