শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

রাজধানীতে আজ গ্যাস থাকছে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বল্পচাপজনিত গ্যাসের সমস্যা সমাধানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। ফলে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে রাজধানীর মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সংস্কার ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তরে টাই-ইন-এর কাজ করা হবে। ফলে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জুরাইন মাদরাসা রোড, জুরাইন মেডিকেল রোড, জিয়া সরণি, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার সব ধরনের গ্রাহকের (আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ