শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

জাকাতের অর্থ আত্মসাৎ: অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে সাঈদীর আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

গতকাল রোববার আবেদনটি করা হয়েছে জানিয়ে সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয়েছে ওই আবেদনে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো.মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। তবে ওই বেঞ্চে আবেদনটি এখনও উপস্থাপন করা হয়নি।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন করে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ওই আদালতের বিচারক বিচারক সৈয়দা হোসনে আরা আগামী ১৭ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।

উল্লেখ্য, ২০১০ সালের ২৪ মে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় সেখানে। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ