শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

এবারে সব সিরিজের ০৫৮৬৩০০ নম্বর প্রথম ও ০৯৩২৮৮৭ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কর বিজয়ী প্রত্যেকে ছয় লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন।

এছাড়া তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দু’টি হলো- ০৫৫৩৩৫৯ ও ০৫৭৫৬৫৯। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দু’টি হলো- ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৬৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৮৯৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ছয় লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৩ জন, তিন লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৩ জন, এক লাখ টাকা করে পাবেন ১২৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১২৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৫২০ জন।

১০ হাজার টাকা বিজয়ী ৪০টি পুরস্কারের সব সিরিজের নম্বরগুলো হচ্ছে- ০০০৪৪৩৩, ০১৯২০৫২, ০৪৬৫৭০৭, ০৬৮৩৭০১, ০৮৩৪৮১৫, ০০৪৬৯৪০, ০২১৭৭৭০, ০৪৮৫৯৯৩, ০৬৯২৯২২, ০৮৩৭২০১, ০০৮৬৪৭৬, ০২৪১৮১৫, ০৫৪৫০১৮, ০৭৩০৬৮৯, ০৮৫৮৭৩৮, ০০৯৭৮৫০, ০৩০২০৬৯, ০৫৫৪২৬৬, ০৭৭১৪৯৬, ০৮৮৬৬০৪, ০১১৫৪৮৯, ০৩৬৭০৮০, ০৫৬২৬১৩, ০৭৭৩৮০৮, ০৯০০৬৫০, ০১৫১০১২, ০৩৯২৯৩৫, ০৫৭৯৫৭৫, ০৭৭৪০৫৪, ০৯১১৬২৮, ০১৫৯২৪৩, ০৪০৪৪৪৬, ০৬০৯৭০২, ০৮২১৬৮১, ০৯৬১৪৩৮, ০১৯০১৪৯, ০৪২৭০২৮, ০৬২৭০৫২, ০৮৩৪৪৩০ ও ০৯৭০৯৬০।

প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়।

প্রতি তিন মাস অন্তর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র হয়ে থাকে। এছাড়া ১৯৯৯ সালের জুলাই থেকে পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎস কর কাটার বিধান রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ