শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

‘বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে বলে যাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে বলে যাবো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি বলেন, আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনো অপরাজনীতির কাছে মাথা নত করবো না। দলের হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নেবে।

আজ শুক্রবার (২৯জানুয়ারি) বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে বিকেল ৫টায় সংবাদ এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তিনি চট্টগ্রাম সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে বলেন, তিন তিনটি মায়ের বুক খালি হয়েছে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্রগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এইরকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।

তিনি আরো বলেন, নির্বাচন আমরাও করেছি বসুরহাটে, কিন্তু কোনো সাংবাদিক বলতে পারেনি কারো গায়ে একটি আচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছেন খুনা-খুনি করে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকার জন্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ