শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

নতুন মাদরাসার ঘোষণা দিলেন বারিধারা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নাজমুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়াতুন-নূর আল-কাসিমীয়া নামে নতুন মাদরাসার ঘোষণা দিয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান। রাজধানীর উত্তরা এলাকায় প্রতিষ্ঠিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক থাকবেন তিনিই।

জানা গেছে, গত ২৮ তারিখ বৃহস্পতিবার বাদ ফজর এক মিটিং শেষে ‘জামিয়াতুন-নূর আল-কাসিমীয়া’ নামে এ মাদরাসার নাম ঘোষণা করেন মাদরাসার পরিচালক মাওলানা নাজমুল হাসান। মাদরাসাটি কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসসহ উচ্চতর ফেকাহ বিভাগ ইফতা, তাকমিলে উলুমে আলিয়া, আরবি সাহিত্য বিভাগ (আদব) থাকবে। মাদরাসার স্থান নির্ধারণ করা হয়েছে উত্তরা এলাকায়। এছাড়া আর কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই আরেকটি মিটিং থেকে মাদরাসার বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

মাওলানা নাজমুল হাসান কাসেমী মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী ও বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম ছিলেন। হেফাজতের মহাসচিব আল্লামা কাসেমীর ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্বপ্রাপ্ত হোন। গত ২৪ জানুয়ারি মাদরাসা থেকে চলে যান তিনি। এরপরই নতুন এ মাদরাসার ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ