মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রে যেভাবে মসজিদের সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

মসজিদ। মুমিনের প্রাণের স্পন্দন। প্রতিদিন পাঁচবার প্রভূর পায়ে আশ্রয় নেয়ার অনন্য এক জায়গা। মুমিনের হৃদয়ের শীতলতাও খুঁজে পায় পবিত্র এ ঘরে। পরশ পরম সুখের। নিজেকে রাঙিয়ে নেয় স্রষ্টাপ্রেমে।

মসজিদের সূচনা ইসলামের শুরুর যুগ থেকে। তবে পশ্চিমের অঞ্চল যুক্তরাষ্ট্রে মসজিদের ইতিহাস বেশি দিন হয়নি। সূচনা কাল ১৭৩১ খ্রিষ্টাব্দ। তবে মসজিদের জন্য যেহেতু কোনও ভবন হতে হবে এর কোন বাধ্যবাধকতা নেই। এর অর্থ হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭৩১ বা তারও আগে মসজিদ ছিল।

ইতিহাস বলে, জব বেন সলোমন (১৭০১–১৭৭৩) একজন আফ্রিকান-আমেরিকান মুসলিম; যাকে নিজ দেশে থেকে দাসত্বের জন্য অপহরণ করা হয়েছিল। তার ‘দাসজীবন’ বিবরণী স্মারকে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের কেন্ট আইল্যান্ডের বনে দাসদের সালাত আদায় করার কথা উল্লেখ করেছেন। যে এলাকায় তাকে ১৭৩১–১৭৩৩ খ্রিষ্টাব্দের দিকে নেওয়া হয়েছিল।

তবে কিছু সূত্র দাবি করেছে যে সম্ভবত প্রথম মার্কিন মসজিদটি মাইনের বিল্ডফোর্ডে স্থাপন করা হয়েছিল; যা ১৯১৫ সালে আলবেনীয় মুসলমানদের দ্বারা নির্মাণ করা হয়েছিল। একটি মুসলিম কবরস্থান এখনও আছে, যা ১৯৯৬ সালে সেখানে ছিল।

যাইহোক, অফিসিয়ালি প্রথম নির্মিত মসজিদটি সম্ভবত ১৯২১ সালে মিশিগানের ডেট্রয়েটের হাইল্যান্ড পার্কে অবস্থিত। এই মসজিদটি বিখ্যাত হিল্যান্ড পার্ক ফোর্ড প্লান্টের নিকটে অবস্থিত, যেখানে সব মুসলমানরা একত্রে নামাজ আদায় করতো।

জানা যায়, রিয়েল এস্টেট মুহাম্ময়াদ করুবের অর্থায়নে এই মসজিদটি তৈরি করা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম স্থায়ী মসজিদটি হচ্ছে আল সাদিক মসজিদ; যেটি ১৯২২ সালে শিকাগোর ব্রোঞ্জভিল এলাকায় নির্মাণ করা হয়েছিল। তবে অনেকেই মনে করেন প্রথম "অফিসিয়ালি নির্মিত" মসজিদ হচ্ছে আমেরিকার মাতৃ মসজিদ; যা ১৯৩৪ সালে আইওয়ার সিডার র‌্যাপিডসে নির্মাণ করা হয়েছিল।

এসব বিষয় থেকে এটি অনুমান করা হয় যে ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় শতাধিক মসজিদ ছিল। তবে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে দশ লক্ষেরও বেশি মুসলমানের অভিবাসন হওয়ার ফলে পরবর্তীতে আরও শতাধিক মসজিদ নির্মাণ করা হয়েছিল। ২০০০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১,২০৯টি মসজিদ ছিল, যা ২০১০ সালে ৭৪% বৃদ্ধি পেয়ে ২,১০২-এ দাঁড়িয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ