শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহণ কর্মসূচি কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আনন্দঘন পরিবেশে টিকা কর্মসূচি শুরু হয়েছে। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছেন। অনেকে টিকা নিতেও আসছেন। এর মধ্য দিয়ে করোনার টিকা সংক্রান্ত সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন, ভালো আছেন। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখনো পাওয়া যায়নি। টিকা নিয়ে ভয় না পেয়ে সবাইকে টিকা গ্রহণেরও আহ্বান জানান।

পরে ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে আসা এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এখন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিনটিই সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বাংলাদেশের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল চারটার কিছু পর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স মিজ কস্তাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজ কস্তার সাথে কুশল বিনিময়ও করেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ