শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

আনন্দমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আনন্দঘন পরিবেশে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি টিকা নিয়েছেন, অনেকেই টিকা নিতে আসছেন। পরিবেশ দেখে মনে হলো ঈদের ভাব। যেভাবে ঈদ হয়, সেরকম আনন্দমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে। টিকা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেছেন, পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। ভয় পাবেন না আপনারা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না। টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।

তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তারা সুস্থ আছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। দেশে তিনিই এ কার্যক্রম শুরু করেছেন। টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ