শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে।

সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনাভাইরাস, সন্ত্রাস ও অপহরণ পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আর কোনো হুমকি নেই বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেখা যায়, করোনার কারণে বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে, পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও কিছুটা চালু হয়েছে। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে এমনিতেই বিদেশিদের ওপর অপরাধের ক্ষয়ক্ষতি কম। তবে জনবহুল এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সচেতন থাকতে হবে।

বাংলাদেশের প্রধান শহরগুলোতে প্রধানত চুরি, হামলা ও অবৈধ মাদকপাচারের মতো অপরাধ হয়ে থাকে। তবে শুধু জাতীয়তার জন্য বিদেশিদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই। তারা হয়তো সময় ও অবস্থানের ভিত্তিতে পরিস্থিতিগত হয়রানির শিকার হতে পারেন।

এছাড়া সন্ত্রাস ও অপহরণের কারণে পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভ্রমণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এধরনের এলাকায় গেলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেতে বলেছে তারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ