শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র ঘোষণায় বাইডেনের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জে বাইডেন দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দুটি পৃথক দেশ চান। বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বক্তব্যে এমন কথা জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, সামনে এগিয়ে যেতে দুই রাষ্ট্রই একমাত্র সমাধান বলে মনে করেন প্রেসিডেন্ট।

মিলস বলেছেন, বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের সহায়তা এবং ট্রাম্প প্রশাসনের আমলে বন্ধ হওয়া কূটনৈতিক মিশন পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করতে চায়। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান অব্যাহত রাখবে।

তিনি বলেন, এই লক্ষ্যগুলো এগিয়ে নিতে বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ফেরাবে। এজন্য ফিলিস্তিনের নেতৃত্ব এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক পুনঃনবায়ন করা হবে।

মিলস আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন যে ফিলিস্তিনি জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি এবং মানবিক সহায়তা সমর্থনে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা কর্মসূচি পুনরায় শুরু করতে চান। এছাড়া বিগত মার্কিন প্রশাসনের দ্বারা বন্ধ হওয়া কূটনৈতিক মিশন পুনরায় খোলার পদক্ষেপ গ্রহণ করতে চান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ