শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

আমি আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না: টিকা নেয়া বিষয়ে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজে করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নেই তারপর আমি নেব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনকে টিকাদান কার্যক্রম প্রত্যক্ষ করার সময় তিনি এ কথা বলেন।

এর আগে দেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় টিকা গ্রহীতাদের সাহস দেন ও শুভকামনা জানান তিনি। প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা।

এ সময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, নার্ভাস লাগছে না তো? জবাবে রুনু জানান, তিনি ভয় পাচ্ছেন না। এ সময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে। এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে তা আবারও প্রমাণ হলো।শিগগিরই সারা দেশে টিকা দেওয়া শুরু হবে, যাতে দেশের মানুষ করোনার বিরুদ্ধে সুরক্ষা পায়।

বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে জানিয়ে তিনি বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ