রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮


বনী ইসরায়েলের তিন ভাই ও শয়তানের চিকন চক্রান্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. শায়েখ মাহমদুল হাসান

বনী ইসরাঈলে ছিল এক আল্লাহর অলী, যুগশ্রেষ্ঠ আবেদ। গির্জায় থাকেন তিনি। আল্লাহর ইবাদত করেন। সারাদিন ইবাদতে মশগুল থাকেন। আল্লাহর ইবাদতই তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান।

বনী ইসরাঈলের এক পরিবারে ছিল তিন ভাই। তাদের ছিল এক বোন। অবিবাহিতা। পরিবারে আর কোনো সদস্য ছিল না। একবার তিন ভাই মনস্থ করল, আল্লাহর পথে জিহাদে বের হবে। কিন্তু তারা বোনকে নিয়ে বিপাকে পড়ল। তাকে কোথায় রেখে যাবে? কার কাছে রেখে যাবে? কোথায় পাবে তার জন্য নিরাপদ আশ্রয়? অনেক চিন্তা-ভাবনা করল তারা। শেষে সিদ্ধান্ত নিল, তাদের একমাত্র বোনকে রেখে যাবে আবেদের কাছে, দরবেশের তত্ত্বাবধানে। সেখানেই নিরাপদে থাকবে।

আবেদ একজন সজ্জন ব্যক্তি। বিশ্বস্ত লোক। তাই তারা এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করল। কিন্তু তিনি প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যখ্যান করলেন। বললেন, ‘নাউজুবিল্লাহ’! ‘নাউজুবিল্লাহ’!! না, তা কক্ষনো হতে পারে না।

কিন্তু তারা নাছোড়বান্দা। আবেদকে পীড়াপীড়ি করতে লাগল। শেষ পর্যন্ত রাজি হলেন তিনি। তাদের প্রস্তাব গ্রহণ করলেন। বললেন :
-আচ্ছা, গির্জার পাশের ঘরটিতে তাকে রেখে যাও।

তারা সে ঘরে বোনটিকে রেখে বিদায় নিল। মেয়েটি গির্জার পাশের ঘরে থাকত। একা একা। খাবারের সময় হলে আবেদ গির্জা থেকে খাবার নিয়ে যেত। মেয়েটির ঘরের সামনে রেখে আসত। কিছুক্ষণ পর মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে যেতো। এভাবে দিন চলে যেতে লাগল। একদিন শয়তান এলো আবেদের কাছে। ফুসলাতে লাগল, বেশ যুক্তি দিয়ে।

বলল -দিনের বেলায় মেয়েটির ঘর থেকে বের হওয়া কি ঠিক হচ্ছে? কেউ তাকে দেখে ফেললে তার সঙ্গে ঝুলে যেতে চাইবে। এর চেয়ে ভালো, তুমি নিজে তার রুমের দরজায় খাবার রেখে আসবে। সামান্য এ কষ্টের জন্য তুমি অনেক ছওয়াব পাবে।

তখন আবেদ খাবার নিয়ে তার রুমের দরজায় রেখে আসত। কোনোরকম কথাবার্তা বলত না। বেশ কিছুদিন এভাবে চলল। কিছুদিন পর আবার এলো ইবলিস। আরো ছওয়াব অর্জনের সুবর্ণ পথ খুলে দিতে। এসে বলল-মেয়েটি কেমন অসহায়! একাকী বসে থাকে!! তুমি একটু-আধটু তার সঙ্গে কথা বললে, ভালো লাগত তার, আনন্দ পেত। সারাদিন কেমন একা একা বসে থাকে মেয়েটি। বিমর্ষ হয়ে থাকে। একা একা কী তার ভালো লাগে? তুমি তার সাথে একটু কথা বললে, কী এমন ক্ষতি হবে?

আবেদ তখন মেয়েটির সাথে অল্পস্বল্প কথা বলা শুরু করল। বলত গির্জার ওপর থেকে, হালকা কথাবার্তা। কিছুদিন পর শয়তান আবার এলো আবেদের কাছে। বলল : -এর চেয়ে ভালো হয়, যদি তুমি নিচে নেমে গির্জার দরজায় বসে কথা বলো। আর মেয়েটি তার কক্ষের দরজায় বসে তোমার কথà