শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

অর্থ আত্মসাতে সহকারী কর কমিশনার চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাড়ে তিন কোটি টাকা আত্মসাত করায় জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার মেসবাহ্উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, মেসবাহ্উদ্দিন আহমেদ খুলনা কর অঞ্চলে কর্মরত থাকাকালে করদাতাদের পে অর্ডার, ডিডি ইত্যাদি সরকারি কোষাগারে জমা না দিয়ে তিন কোটি ৫০ লাখ ২৭ টাকা আত্মসাৎ করেন। ২০১৯ সালের জানুয়ারিতে এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চায় জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। তবে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

এরপর মেসবাহ্উদ্দিনের ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনের মতামত চাওয়া হলে চাকরিচ্যুতির মত আসে। রাষ্ট্রপতি এতে অনুমোদন দেয়ায় মেসবাহ্উদ্দিনকে চাকরিচ্যুত করে মঙ্গলবার বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ