শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে স্বশরীরে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মহামারির কারনে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে স্বশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অংশ নেন সরকারপ্রধান। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। বৈঠকে এজেন্ডা রিলেটেড মন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়া ছয়জন মন্ত্রী এবং ছয় সচিব বৈঠকে অংশ নেন।

সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল; ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছিলেন।

করোনা পরিস্থিতিতে এরপর থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো ভার্চুয়ালি হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। আর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ