শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

১২ ঘন্টা পর স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে টানা ১২ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৭ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডবিøউটিসি কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত ১০টার দিকে যখন পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ব্যাপক আকার ধারণ করে।

তিনি জানান, নদী পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায় তখন দুর্ঘটনার শংঙ্কায় এরুটের ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টার কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাতের শত শত যানবাহন আটকা পড়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ