শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

অতর্কিত হামলায় `হাশদ আশ-শাবি'র ১১ যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইএস’র হাতে ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন আধাসামরিক বাহিনী কর্তৃপক্ষ। স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন।

প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে আইএস অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দু’দিন পর হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল তারা।

আশ-শাবির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানান, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এজন্য আইএসকে দায়ী করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ