শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

মুফতি মনসূরুল হক হাসপাতালে, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মুহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক হারদূয়ী রহ. এর খলিফা, মাজালিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমির, জামি'আ রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস ও ইফতা বিভাগের প্রধান, মুফতি মনসূরুল হক অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার মুফতি মনসূরুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বনশ্রী ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, জামিয়া আশরাফিয়া মোহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস, মাওলানা মুহাম্মদ রজীবুল হক। তিনি বলেন, ডায়বেটিকসহ নানান সমস্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হুজুরকে বনশ্রীর ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইয়ামাগাতার হাসপাতালের চেয়ারম্যানের, ডা. এখলাসুর রহমানের তত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

দেশবাসীর কাছে হুজুরের সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হুজুরের নেক ছায়া আমাদের উপর দীর্ঘ করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ