শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

দেশে ২৭ জানুয়ারি প্রথম টিকা পাচ্ছেন একজন নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৭ জানুয়ারি দেশে বহুকাঙিক্ষত করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাদান শুরু হচ্ছে। একজন নার্সকে প্রয়োগের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে।

আজ শনিবার শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ কথা জানান।

তিনি বলেন, ২৭ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ’ জনকে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে। স্বাস্থ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে।’

‘এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন’ যোগ করেন স্বাস্থ্য সচিব।

জানা গেছে, ঢাকায় প্রথম দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

আবদুল মান্নান বলেন, ‘(এই পাঁচটি হাসপাতালে) ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।’

উল্লেখ্য, ভারত থেকে উপহার হিসেবে বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। এরপরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

বেক্সিমকো, বাংলাদেশ সরকারি ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তিন কোটি ডোজ টিকা দেশে আসছে। প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ