শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

গুজবে কান নয়, নির্ভয়ে টিকা নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম আব্দুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে টিকা পৌঁছে গেছে। এরপরও কেউ গুজব ছড়ালে কঠিন জবাব দেয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে বলে জানান তাপস। ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীরা সবসময় সক্রিয় রয়েছে বলে সতর্ক করেন তিনি।

শেখ তাপস বলেন, করোনার টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই টিকা দেয়ার পর হয়তো একটু গা গরম হতে পারে, আবার ঠিক হয়ে যাবে। সুতরাং এটা এমন কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া না যেটা নিয়ে বিভ্রান্তি ছড়াতে হবে, গুজব ছড়াতে হবে। তাই সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী যার যখন নাম আসবে তখন আপনারা সবাই নির্ভয়ে টিকা নিন। কেউ কোন বিভ্রান্তিতে পড়বেন না।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাপস বলেন, ভুলে গেলে চলবে না যে ১/১১, পঁচাত্তর আর আসবে না। ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে যাবে। আমাদেও শৃঙ্খলাবন্ধ থাকতে হবে। দলের মধ্যে কেউ শৃঙ্খলা মানবে না, এটা হবে না। আওয়ামী লীগ শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী থাকলে যেকোনো ক্রান্তিলগ্নে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব, শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে পারব।

তিনি প্রয়াত এমএ আজিজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গাজী গোলাম মোস্তফা, মুসা সাহেব, ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সাহেব সবাইকে শ্রদ্ধা জানাব, স্মরণ করব। তাদের ত্যাগের ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আমার ওপর যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে, আমি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। যেভাবে হানিফ চাচা (মোহাম্মদ হানিফ) করেছিলেন।

এসময় অনুপ্রবেশকারীদের বের করে দেয়ার পাশাপাশি তৃণমূল থেকে দল গোছানোর পরামর্শ দেন মেয়র।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফির সভাপতিত্বে স্মরণ সভা ও দেয়া মাহফিলে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদ, ডা: দীলিপ কুমার রায় এবং প্রয়াত এম আবদুল আজিজের সন্তান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ