শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলবো: সাংসদ একরামুল করিম চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।

তিনি বলেন, একটা রাজাকার ফ্যামিলির লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে আমি কথা বলব। যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তা হলে এটা নিয়ে আমি শুরু করবো।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এদিন রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে ২৮ সেকেন্ড কথা বলেন ক্ষমতাসীন দলের এই এমপি। পরে অবশ্য তিনি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন। তবে তার আগেই অবশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বৃহস্পতিবার রাত দেড়টায় মাইজদী শহরে মিছিল করেছেন সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

প্রসঙ্গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ