শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমার সমস্ত সত্তাজুড়ে একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হব। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে আমার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাই। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই। যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে এসব উতরে গেছি। ফলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না।

স্থানীয় সময় দুপুর ১২টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। এরপর দেয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।

অভিষেক ভাষণে বাইডেন আরও বলেন, এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। ইতিহাস ও আশার একটি দিন। আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর ও এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, গণতন্ত্র সর্বত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েকদিন আগে ক্যাপিটলে তাণ্ডব হয়েছে যেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে।

সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমেরিকার মাহাত্ম্যের জন্য একজোট থাকা জরুরি। চিৎকার করা বন্ধ করুন, উত্তেজনা কমান। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না। ঐক্যই সামনে অগ্রসর হওয়ায় পথ।'

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামজ ব্যবস্থায় সাম্প্রতিক বিভক্তি নিয়ে বাইডেন বলেন, যে অপশক্তি আমাদের বিভক্ত করেছে তার শেকড় সমাজের অনেক গভীরে পৌঁছে গেছে। তবে ইতিহাস, বিশ্বাস ও কার্যকরণ ঐক্যের পথ দেখিয়েছে। ইউনাইটেড স্টেটস অব আমেরিকা হয়ে আমাদের অবশ্যই ওই মুহূর্তে পৌঁছাতে হবে।

ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একজন আমেরিকান হিসেবে সাধারণত কোনো জিনিসগুলো আমরা ভালোবাসি? সুযোগ-সুবিধা, নিরাপত্তা, স্বাধীনতা, আত্মমর্যাদা, সম্মান, মর্যাদা এবং সত্য।

ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার বিষয়ে তিনি বলেন, সেখানে ক্ষমতা ও লাভের জন্য মিথ্যা বলা হয়েছে। আমাদের অসভ্য এই যুদ্ধ বন্ধ করতে হবে। যেটা নীলের বিরুদ্ধে লালকে লেলিয়ে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ