রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

উসমানিয়া সিংহাসনের শেষ উত্তরাধিকার দুনদার আবদুল করিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবলুপ্ত উসমানিয়া সাম্রাজ্যের সিংহাসনের শেষ উত্তরাধিকার শাহজাদা দুনদার আবদুল করিম ওসমানওলু ইন্তেকাল করেছেন।

গতকাল সোমবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ৯০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বলে পরিবার এক বিবৃতিতে জানিয়েছে।

এ দিকে উসমানিয়া পরিবারের সদস্য ওরহান ওসমানওলু এক টুইট বার্তায় জানান, ‘আমাদের পরিবার ও উসমানিয়া বংশের প্রধান, চাচা শাহজাদা দুনদার আবদুল করিম ওসমানওলু সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করেছেন।’

বিবৃতিতে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়ার আবেদন জানান।

১৯২৪ সালে উসমানিয়া খেলাফত বিলুপ্ত করে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটি থেকে পুরো উসমানিয়া রাজপরিবারকে নির্বাসন দেয়া হলে পৃথিবীর বিভিন্ন দেশে পরিবারের সদস্যরা ছড়িয়ে পড়েন। ১৯৩০ সালে সিরিয়ার দামেস্কে দুনদার ওসমানওলু জন্মগ্রহণ করেন এবং নির্বাসিত পরিবারের সাথে দামেস্কেই তিনি বসবাস করে আসছিলেন।

শাহজাদা দুনদার ওসমানওলু শাহজাদা মোহাম্মদ সেলিম এফেন্দির নাতি। শাহজাদা সেলিম এফেন্দি সুলতান দ্বিতীয় আবদুল হামিদের সন্তান। ১৯ শতকে উসমানিয়া সাম্রাজ্যের পতনের যুগে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ সাম্রাজ্যকে নতুন করে পুনরুজ্জীবিত করে।

১৯২৪ সালে নির্বাসনের পর উসমানিয়া বংশধররা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। ১৯৫২ সালে পরিবারের নারী সদস্যদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়। পরে ১৯৭৪ সালে পুরুষ সদস্যদেরও তুরস্কে প্রবেশের অনুমতি দেয়া হয়। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ