শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বেফাক সভাপতির সঙ্গে পরিদর্শকদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে বেফাক পরিদর্শকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ১০ নির্দেশনা এসেছে।

আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে বেফাক সভাপতি ও পরিদর্শকবৃন্দ মাদরাসার তালিম তরবিয়তের মানােন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাব-মতামত পেশ করেন। সেইসাথে মাদরাসাগুলাের গুণগত মান বাড়ানাের জন্য মাদরাসা পরিদর্শন, শিক্ষকদের প্রশিক্ষণ ও ছাত্রদের চরিত্র গঠন ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনামূলক আলােচনা করেন।

সভায় উপস্থাপিত প্রস্তাব ও মতামতগুলাে সকলেই সানন্দে গ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের জন্য পরিদর্শকবৃন্দ মােবারকবাদ জানান। বেফাক সভাপতিও সকলকে শুকরিয়া জ্ঞাপন করত: আগ্রহের সাথে কাজ করার এবং তার দেওয়া লিখিত নির্দেশনা অনুযায়ী বিস্তারিত মতামত দেয়ার জন্য পরিদর্শকবৃন্দকে আহ্বান জানান।

সভায় বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরিদর্শকবৃন্দ ও তালীম বিভাগের কর্মীগণ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ