শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২০ লাখ ৩৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে নয় কোটি ৫৪ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭ হাজার ২০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৫৬ জন

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯ হাজার ৮৬৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ