শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাড়িতে উঠলেই বমি: ছয় সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেকেই আছেন যাদের লম্বা জার্নিতে বাস অথবা গাড়ি উঠলেই শুরু হয় বমি বমি ভাব। শুধু তাই নয়, পুরো যাত্রা সময়টুকুই অশান্তি বাড়িয়ে কয়েকবার বমি হয়। তাই আসুন জেনে নিই এর সমাধান

এক- বাস বা গাড়ির একদম পিছনের সিটে বসবেন না। বাসের পিছনের সিটে গতির অনুভূতি বেশি হয়। সামনের সিটে বসতে পারলে ভাল।

দুই- সফরের সময় বমি বমি ভাব হলে বই পড়বেন না। না হলে মস্তিষ্কে ভুল বার্তা যাবে। সমস্যা বাড়তে পারে।

তিন- বমি পেলে বাস বা গাড়ির জানালা খুলে ঠাণ্ডা বাতাসের স্পর্শ নিতে পারেন। তাতে একটু আরাম অনুভব করতে পারেন।

চার- অনেকেই বমি হওয়ার ভয়ে বাস বা গাড়িতে ওঠার আগে পেট খালি রাখেন। কিন্তু খালি পেটে কখনই সফর করবেন না। খালি পেটে থাকলে Motion Sickness বেশি হতে পারে।

পাঁচ- একেবারেই মানসিক চাপ দূর করে রাখুন।

ছয়- গাড়ি বা বাসের বাইরে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করুন।

-কেএল