বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

খেজুরের খাঁটি গুড় চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় ভেজাল গুড় বানিয়ে থাকেন। কেননা, চাহিদা অনুযায়ী বাজারে খেজুর গুড় পাওয়া খুবই মুশকিল। আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। ভেজাল গুড় মানবদেহের জন্য ক্ষতিকর। পাঠকদের জন্য খাঁটি গুড় চেনার উপায়গুলো তুলে ধরা হলো নিচে-

গুড় কেনার সময় একটু ভেঙে নিয়ে খেয়ে দেখুন। এসময় জিভে যদি নোনতা স্বাদ পাওয়া যায় তাহলে বুঝতে হবে গুড় খাঁটি নয়। এছাড়াও অনেক সময় দীর্ঘক্ষণ জ্বাল করার জন্য এমনটা হয়ে থাকে।

স্বাদের দিকে ভালো হয় না এই গুড়। তাই এই গুড় কখনোই কিনবেন না। এছাড়াও গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে ধরবেন। এসময় নরম লাগলে সহজেই বুঝতে পারবেন এটি ভালো মানের গুড়। তবে ধার কঠিন হলে গুড় না কেনাই হবে বুদ্ধিমানের কাজ।

গুড় দেখতে স্ফটিকের মতো তকতকে হলে বুঝবেন খেজুরের রস দিয়েই তৈরি করা হয়েছিল কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। এ জন্য গুড়কে মিষ্টি করার জন্য এতে প্রচুর পরিমাণ কৃত্রিম চিনি মেশানো হয়েছে। অনেক সময় তো গুড় খাওয়ার সময় চিনির স্বাদও পাওয়া যায়।

সাধারণত গুড় দেখতে গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। হলদেটে বা অন্য রঙের হলে এটা স্পষ্ট যে গুড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ