রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কুয়েতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধ করে মন্ত্রীদের গণপদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতে পার্লামেন্ট ও সরকারপ্রধানের মধ্যে বিরোধে একযোগে পদত্যাগ করেছেন দেশটির মন্ত্রীরা।

ডয়চে ভেলের বরাতে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

গত একমাস ধরে ধরে পার্লামেন্ট বনাম সরকার মানে প্রধানমন্ত্রীরমধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। তারপরেই মন্ত্রীরা একযোগে ইস্তফা দেন।

কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে এই গণপদত্যাগ খবর জানানো হয়েছে।

সরকারি সংবাদসংস্থা কুয়েত নিউজ এজেন্সি-কুনা জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবাহ। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র সঙ্গে করে নিয়ে যান এবং প্রধানমন্ত্রীকে দেন।

কুয়েতের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। কুনা জানিয়েছে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে, ৩০ জন সদস্য তা সমর্থন করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তার মধ্যে ভোটের ফলাফলের প্রতিফলন নেই বলে দাবি পার্লামেন্ট সদস্যদের। স্পিকার এবং বিভিন্ন কমিটির গঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করছে।

সংবাদসংস্থা এপিকে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল-ইউসেফ জানান, পার্লামেন্ট সদস্যরা সরকার ব্যবস্থার সংস্কার চাইছেন। কারণ, সরকার পুরনো কিছু মুখকেই বারবার দায়িত্ব দিচ্ছে। এই ব্যবস্থায় এই ধরনের ডেডলক হবেই।

মধ্যপ্রাচ্যে কুয়েতই প্রথম দেশ যারা ১৯৬৩ সালে পার্লামেন্ট গঠন করে। গত ডিসেম্বরে পার্লামেন্টের নির্বাচন হয়েছে। তবে পার্লামেন্ট গঠিত হলেও আসল ক্ষমতা আল-সাবাহ পরিবার ও আমিরের হাতেই আছে। তারাই সরকার নিয়োগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ