রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাইপলাইন মেরামতের কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান পুরানো পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।

এ কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উত্তর পাশের এলাকা এবং আশেপাশের এলাকায় সব গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার সিএনজি, আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব লাইনের সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ